বিজ্ঞাপন
দৈনিক বাংলা মোড়ে যাত্রীবোঝাই বাসে আগুন, দগ্ধ ১
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ এএম
বিজ্ঞাপন
রাজধানীর দৈনিক বাংলা মোড়ে একটি যাত্রীবোঝাই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দৈনিক বাংলা মোড়ের ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
লাইভে দেখা যায়, বাসটির অধিকাংশ আসন পুড়ে গেছে। লাইভে বলা হয়, রাত ১২টার দিকে যাত্রীবোঝাই বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় এক যাত্রীর শরীরে আগুন লেগে যায়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।