Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

চাঁদপুরে ট্রেনে আগুন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৫ এএম

চাঁদপুরে ট্রেনে আগুন

বিজ্ঞাপন

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে চাঁদপুরের কোর্ট স্টেশনে এ ঘটনা ঘটে।

ঘটনা নিশ্চিত করে চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারুফ হোসাইন বলেন, দুটি আসন পুড়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ট্রেনে থাকা রেলের কর্মী ও যাত্রীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছায়। শেষ গন্তব্য বড় স্টেশনের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ট্রেন। এ সময় ট্রেনের সর্বশেষ বগি থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা স্টেশনে থাকা লোকজন। পরে ট্রেনের কর্মী, যাত্রী ও স্থানীয়রা দ্রুত পানি দিয়ে আগুন নেভান।

আগুনের সূত্রপাতের বিষয়ে চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার