বিজ্ঞাপন
মিরপুর থেকে সাবেক জেলা যুবলীগ নেতা গ্রেপ্তার
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৪ এএম
বিজ্ঞাপন
নাশকতায় জড়িত থাকার অভিযোগে মিরপুর থেকে মফিজুর রহমান শাহিনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মফিজুর রহমান শাহিন ঝালকাঠি জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের নলছিটি উপজেলার সাবেক সহসভাপতি। তিনি নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রাজনৈতিক সহকারী (পিএস) ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, শাহিনের বিরুদ্ধে গুলশানসহ বিভিন্ন স্থানে মিছিল করার তথ্য পাওয়া গেছে।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।