Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

অবিলম্বে গোপালগঞ্জে নাগরিক সুবিধা চালুর আহ্বান আসিফ নজরুলের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:২২ এএম

অবিলম্বে গোপালগঞ্জে নাগরিক সুবিধা চালুর আহ্বান আসিফ নজরুলের

বিজ্ঞাপন

গোপালগঞ্জে নৈরাজ্য সৃষ্টিকারীদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, তবে এ কারণে জেলার সব মানুষকে শাস্তি দেওয়া ‘অমানবিক ও বিপজ্জনক চিন্তা।’ একই সঙ্গে গোপালগঞ্জে অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালুর আহ্বানও জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল।

পোস্টে তিনি বলেন, ‘গোপালগঞ্জে কিছু দুর্বৃত্ত অবশ্যই রয়েছে। নৈরাজ্য ঠেকাতে আইন মোতাবেক এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। কিন্তু এজন্য গোপালগঞ্জের সব মানুষকে শাস্তি দেওয়া (কালেকটিভ পানিশমেন্ট) অমানবিক ও বিপজ্জনক চিন্তা। গোপালগঞ্জে তাই অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালু করতে হবে।’

তিনি আরও লেখেন, ‘শেখ হাসিনার আমলে কিছু অঞ্চলের মানুষ নানাভাবে কালেকটিভ পানিশমেন্টের শিকার হয়েছিলেন। কিন্তু আমরা যেন এসব না করি।’

কোনো অবস্থাতেই আমরা যেন শেখ হাসিনার কোনো ভয়াবহ চিন্তার অনুসারী হয়ে না উঠি- বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার