বিজ্ঞাপন
সাবেক পাটমন্ত্রীর সহকারী সচিব এমদাদুল হক দাদুল গ্রেপ্তার
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:২১ এএম
বিজ্ঞাপন
রাজধানীর মগবাজার এলাকা থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক দাদুলকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গোয়েন্দা-মতিঝিল বিভাগের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, বুধবার (২৫ নভেম্বর) রাতে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি দল মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতার এদাদুল হক দাদুল সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গ্রেপ্তার দাদুলকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।