Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ডিসেম্বরে নতুন বাংলাদেশি হাইকমিশনার পাচ্ছে ভারত, দায়িত্বে যিনি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম

ডিসেম্বরে নতুন বাংলাদেশি হাইকমিশনার পাচ্ছে ভারত, দায়িত্বে যিনি

বিজ্ঞাপন

ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগামী ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করবেন আসাদ আলম সিয়াম। মিশনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে তিনি শুক্রবার (২৭ নভেম্বর) নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে গত ১৩ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের নাম প্রস্তাব করেছিল বাংলাদেশ। পরে গত ২২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগ প্রস্তাবে সম্মতি দেয় ভারত।

গত ৩১ অক্টোবর আসাদ আলম সিয়ামের বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন মো. নূরুল আলম মৃত্যুবরণ করেন। এই কারণে তার ভারতে নতুন হাইকমিশনার হিসেবে যোগদানে কিছুটা বিলম্ব হয়েছে। বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চার্জ ডি’অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন প্রীতি রহমান।

আসাদ আলম সিয়াম একজন পেশাদার কূটনীতিক। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে নেদারল্যান্ডসের মাস্ট্রিচট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন।

আসাদ আলম সিয়াম কাঠমান্ডুর সার্ক সচিবালয়, হাওয়াইয়ের এপিসিএসএস, সিউলের আইএফএএনএস, ঢাকার জাতীয় প্রতিরক্ষা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বেশ কয়েকটি পেশাদার কোর্স সম্পন্ন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও অধিষ্ঠিত ছিলেন আসাদ আলম সিয়াম। তিনি ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল ছিলেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, পালাউ, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার