বিজ্ঞাপন
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে মুখ খুলল ভারত, যা জানাল দিল্লি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম
বিজ্ঞাপন
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর অনুরোধ প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। বুধবার (২৫ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, অনুরোধটি ভারতের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের মধ্যকার। এ বিষয়ে ভারতের আর কিছু বলার নেই।
জয়সওয়াল আরও বলেন, ভ্রমণ নথিসহ কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।
এদিকে, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় ভারত উদ্বিগ্ন। এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।