Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

চাঁদার দাবিতে পালংকি রেস্টুরেন্টে গুলি, ফোনে মালিককে হত্যার হুমকি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

চাঁদার দাবিতে পালংকি রেস্টুরেন্টে গুলি, ফোনে মালিককে হত্যার হুমকি

বিজ্ঞাপন

খুলনায় চাঁদার দাবিতে সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিকেল কলেজের সামনে অবস্থিত পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

এ ঘটনার পর মুঠোফোনে রেস্টুরেন্ট মালিককে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ, রেস্টুরেন্টটি চালুর পর থেকেই ‘বি কোম্পানি’র সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি ফোনের মাধ্যমে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার দাবিতে গত এক মাসের মধ্যে প্রায় ১৫ দিন রেস্টুরেন্টটি বন্ধ রাখতে বাধ্য হন তারা।

মঙ্গলবার পুলিশের হস্তক্ষেপে পুনরায় রেস্টুরেন্টটি চালু করা হয়। তবে চালুর কয়েক ঘণ্টার মধ্যেই বিকেলে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত রেস্টুরেন্ট লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আরও জানায়, গুলির ঘটনার কিছুক্ষণ পর মুঠোফোনে ফোন করে বলা হয়, ‘তোর দোকানে গুলি করেছি, এখন তোকে গুলি করব।’ এতে রেস্টুরেন্টের মালিকসহ সংশ্লিষ্ট সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন।

খবর পেয়ে পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার