Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মিরসরাইয়ের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ এএম

মিরসরাইয়ের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিজ্ঞাপন

মিরসরাই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিরসরাই পৌর কমিটির নেতা মো. জহির উদ্দিন ওরফে জহির কমিশনারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার বাসা থেকে মিরসরাই থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেপ্তার জহির কমিশনার মিরসরাই পৌরসভার মোমিনটোলা গ্রামের মরহুম সাহাব উদ্দিন প্রকাশ সাবমিয়ার ছেলে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরী থেকে জহির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার