বিজ্ঞাপন
কেশবপুরে সাংবাদিককে ধরে পুলিশে দিলেন এনসিপি কর্মীরা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:১০ পিএম
বিজ্ঞাপন
যশোরের কেশবপুরে স্বাধীন মো. আব্দুল্লাহ নামের এক সাংবাদিককে ধরে পুলিশে সোপর্দ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন কর্মী। সোমবার (২৩ নভেম্বর) পৌরসভার সামনে থেকে তাকে আটক করা হয়।
স্বাধীন মো. আব্দুল্লাহ বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির যশোর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার কেশবপুর পৌরসভার সামনে থেকে এনসিপির তিন কর্মী স্বাধীন মো. আব্দুল্লাহকে আটক করেন। সেখানে তাকে হেনস্তা করার পর কেশবপুর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে এনসিপির কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক সম্রাট হোসেন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তার দলের কর্মীরা আব্দুল্লাহকে ধরে পুলিশে দিয়েছেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এনসিপির নেতাকর্মীরা ওই সাংবাদিককে ধরে থানায় নিয়ে আসেন। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।