বিজ্ঞাপন
দেশের পরিস্থিতি জানাতে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম
বিজ্ঞাপন
দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও সহিংসতার ঘটনাগুলো সম্পর্কে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের অবহিত করতে বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অনুষ্ঠেয় ব্রিফিংয়ে অংশ নিতে ঢাকার সব বিদেশি মিশনপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ আমন্ত্রণ পাঠানো হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
তারা জানান, মঙ্গলবার সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে বিদেশি কূটনীতিকদের দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
গত দুই সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এসব ঘটনার সূত্রপাত হয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।