Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মঙ্গলবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

মঙ্গলবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিজ্ঞাপন

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে আটিবাজার জোনাল অফিসের আওতাধীন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আটিবাজার জোনাল অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আটিবাজার ও ওয়াসপুর বৈদ্যুতিক উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার