Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪০ এএম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক

বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আনোয়ারুল ইসলাম।

তিনি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

রবিবার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অপর প্রজ্ঞাপনে মহাপরিচালক মিজ শাহীনা ফেরদৌসীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ২২ এপ্রিল অধিদপ্তরের নতুন মহাপরিচালক পদে নিযুক্ত হয়েছিলেন মিজ শাহীনা ফেরদৌসী।

তার আগে তিনি বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক পদে কর্মরত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার