Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ এএম

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বিজ্ঞাপন

হঠাৎ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান । সোমবার (২৩ নভেম্বর) তিনি ঢাকা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস যাবেন। এরপর তার নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছ। সূত্রটি বলছে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের উদ্দেশেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন খলিলুর রহমান। তবে এর আগে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবাধিকার' শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

খলিলুর রহমান আগামী ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকার পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ সিদ্ধান্তে পরিবর্তন এনে একদিন আগেই ঢাকা ছাড়ছেন তিনি। ঢাকায় এসে তিনি কিছু গুরত্বপূর্ণ কাজ করেছেন। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কূটনৈতিক অঙ্গনে তারই প্রতিফলন দেখা যাবে।

ঢাকা ছাড়ার আগে খলিলুর রহমান আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রায় আড়াই মাস পর গত শনিবার ঢাকায় ফিরেন সাধারণ পরিষদের সভাপতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনের জন্য গত ৩১ আগস্ট থেকে দেশে ছিলেন না খলিলুর রহমান। তিনি গত সেপ্টেম্বরে ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব সামলেছেন। তার সভাপতিত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বক্তব্য রাখেন।

সবশেষ, নিউইয়র্ক থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগদান করেন খলিলুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, খলিলুর রহমান চলে যাবেন। যাওয়ার আগে গুরত্বপূর্ণ যে দেশগুলো রয়েছে তাদের রাষ্ট্রদূতদের সঙ্গে দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় বিষয়ে আলোচনা করেছেন।

ভারতীয় হাইকশিনার দেখা করার পেছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর কিংবা শেখ হাসিনা ইস্যুও থাকতে পারে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার