বিজ্ঞাপন
বিজ্ঞাপন
খুলনার তেরখাদা উপজেলায় মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাফিজুর রহমান সরদার (৪৭) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার মোকামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাফিজুর তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মাফিজুর মোকামপুর বাজার থেকে ভ্যানে করে নিজ বাড়ি উত্তর মোকামপুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে তাকে লক্ষ্য করে পরপর ৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বাম হাত, ডান পা এবং বাম পাঁজরের নিচে গুলি লাগে। গুলিবর্ষণের পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।