বিজ্ঞাপন
সমন্বয়ক মাহিনের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:০৩ এএম
বিজ্ঞাপন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকার নিজের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহিন সরকার এ অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ হুমকি দিয়ে যাচ্ছিলো আমার বাসায় আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। আজকে রাতে সাড়ে নয়টায় আমার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বাড়িতে কেবল আমার মুমূর্ষু বাবা এবং মা অসহায় অবস্থায় থাকেন। আমি কেবল ন্যায়বিচার প্রত্যাশা করি।’
তবে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তাঁর বাবা-মা কোনোভাবে আহত হয়েছেন কি না, বাড়িতে আগুন বা অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পোস্টে উল্লেখ করেননি মাহিন সরকার।