Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বাগেরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ এএম

বাগেরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

বিজ্ঞাপন

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড-মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২১ মিনিটে মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যান।

আমির হামজা সাথিলের বাড়ি ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায়। ঘটনার সময় বাড়িতে তার চাচা ও তাদের পরিবারের লোকজন ছিলেন। পেট্রোল বোমাগুলো বাড়ির সামনের রাস্তায় বিস্ফোরিত হয়। এতে ঘরবাড়ি বা মানুষের ক্ষয়ক্ষতি না হলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা নাশকতা করেছে তা চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার