Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বিমানবন্দরে দুই দফায় ককটেল বিস্ফোরণ, আহত ৩

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ এএম

বিমানবন্দরে দুই দফায় ককটেল বিস্ফোরণ, আহত ৩

বিজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাহির গেটে ও জসিমউদ্দিন এলাকায় দুই দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন পথচারী আহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরে গেটে দুইটি ককটেল ও উত্তরার জসিম উদ্দিনে রাত সোয়া ১০টার দিকে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরে বিআরটি উড়াল সেতু থেকে গোলচত্তরের বিমানবন্দরের বাহিরের গেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় উড়াল সেতুর নিচে থাকা তিনজন পথচারী আহত হয়েছেন। তাদেরকে পুলিশ ও পথচারীদের সহযোগীতায় হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে জসিমউদ্দিন এলাকার ফুটপাতের ব্যবসায়ীরা ভাষ্য, রাত সোয়া ১০টার দিকে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। যার কারণে আতংকের সৃষ্টি হয়েছে। তবে এতে কেউ আহত হননি।

এ বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মানিক মাহমুদ বলেন, বিমানবন্দরে ককটেল বিস্ফোরণে তিনজন পথচারী আহত হয়েছেন। এতে তাদের পায়ে সামান্য আঘাত লেগেছে। পরে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়াও জসিমউদ্দিন এলাকায় পৃথক আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি।

এসআই মানিক মাহমুদ বলেন, দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাও জানা যায়নি।

তবে উড়াল সেতুর ওপর থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে বলে ধারণার কথাও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার