বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাজধানীর মিরপুর-১ বাসস্ট্যান্ড এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহজনক দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৩-০৬৬৫ নম্বরের রাজধানী পরিবহনের একটি বাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আগুন দেয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।