Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সেনাবাহিনীর দুই কর্মকর্তা বরখাস্ত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ এএম

সেনাবাহিনীর দুই কর্মকর্তা বরখাস্ত

বিজ্ঞাপন

সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে।

গত ১২ নভেম্বর সেনা সদরের মিলিটারি সেক্রেটারির শাখা থেকে তাদের বিষয়ে পৃথক দুটি আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, ১৭ নভেম্বর বিকেল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সংশ্লিষ্ট আদেশে সেনা আইনের ১৬ ধারা এবং এর সঙ্গে ৯(ক) বিধি ও সেনা প্রবিধানের ৭৮(গ), ২৫৩(ক), ২৬১ ও ২৬৯(ক) ধারার উল্লেখ রয়েছে। নথির শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি শেষ করার ধরন হিসেবে স্পষ্টভাবে ‘চাকরি থেকে বরখাস্ত’ উল্লেখ করা হয়েছে। এ সিদ্ধান্তের ভিত্তি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১১ নভেম্বর জারি করা একটি প্রজ্ঞাপনের কথা বলা হয়েছে।

সেনা আইনের ১৬ ধারা সরকারকে কোর্ট মার্শাল ছাড়াই আইনের আওতাধীন কোনো ব্যক্তিকে বরখাস্ত বা অপসারণের ক্ষমতা দেয়। তাই এই দুটি বরখাস্ত প্রশাসনিক বরখাস্ত হিসেবে গণ্য হবে। তাঁদের বিরুদ্ধে সামরিক বা বেসামরিক আদালতে ফৌজদারি মামলা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

প্রথম আদেশে বিএ-৪৬৩৮ ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনের নাম রয়েছে। তিনি সেনা সদরের এম অ্যান্ড কিউ পরিদপ্তরে সংযুক্ত ছিলেন। তাঁর অধীনে কোনো অপারেশনাল কমান্ড ছিল না। দ্বিতীয় আদেশে বিএ-৬৯৭২ লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের নাম রয়েছে। তিনি কোর অব ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের কর্মকর্তা। তিনি সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন।

জাকারিয়া বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। জুলাই ২০২৪-এর আন্দোলনের সময় তিনি ১৪ স্বতন্ত্র প্রকৌশলী ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। ঢাকা সেনানিবাসে অবস্থিত এই ব্রিগেড সরাসরি সেনা সদরের অধীনে কাজ করত। ২০২৪ সালের ১৯ জুলাই তৎকালীন হাসিনা সরকার কারফিউ জারি করে এবং আন্দোলন তীব্র হওয়ার পর সেনা মোতায়েন করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার