Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা, সব উপজেলায় চিঠি

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা, সব উপজেলায় চিঠি

বিজ্ঞাপন

নতুন বেতন স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নির্দেশনায় গত ১ জুলাই থেকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন দিতে বলা হয়েছে।

আজ বুধবার স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সরকার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’ এর সুবিধা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। তবে তাদের বেতন নির্ধারণ ও প্রদানের ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরও যথাযথভাবে অনুসরণ করতে হবে। 

গত ১ জুলাই থেকে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী নির্ধারণ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ আছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার