Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সব ছেড়ে অনন্ত জলিলকে দ্বীনের পথে ফিরতে বললেন সেই ‘হালাল নায়ক’

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম

সব ছেড়ে অনন্ত জলিলকে দ্বীনের পথে ফিরতে বললেন সেই ‘হালাল নায়ক’

বিজ্ঞাপন

দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল বর্তমানে আর্থিক সংকট ও ঋণের চাপের মুখে রয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা। এই পরিস্থিতিতে ‘হালাল নায়ক’ হিসেবে পরিচিত অভিনেতা রাসেল মিয়া তাঁকে সবকিছু পেছনে ফেলে পুনরায় মহান আল্লাহর পথে বা দ্বীনের পথে পুরোপুরি ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

একটি গণমাধ্যমের ফেসবুক পেজে অনন্ত জলিলের আর্থিক সংকটের খবরসংবলিত একটি ফটোকার্ডে মন্তব্য করেন রাসেল মিয়া। সেখানে তিনি অনন্ত জলিলের ২০১৭ সালের একটি ঘটনার কথা স্মরণ করিয়ে দেন। ওই সময় তাবলিগের সঙ্গী হয়ে আল্লাহর পথে যাওয়ার পর গণমাধ্যমের সামনে চলচ্চিত্র ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন অনন্ত জলিল। পরে অবশ্য আবারও চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনায় ফেরেন তিনি।

রাসেল মিয়ার মন্তব্যে উঠে এসেছে ধর্মীয় বিশ্বাস, ওয়াদা রক্ষা এবং দুনিয়াবি জীবনের মোহ থেকে ফিরে আসার প্রসঙ্গ। অনন্ত জলিলকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘প্রিয় অনন্ত জলিল ভাই, মনে আছে কি ২০১৭ সালে তাবলিগের সাথী হয়ে আল্লাহর রাস্তায় গিয়ে মিডিয়ার সামনে সিনেমা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন? পরবর্তীতে আপনি আবার চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।’

এরপর অনন্ত জলিলের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে রাসেল মিয়া লেখেন, ‘আজ আপনি নানাবিধ মানসিক চাপসহ দুনিয়াবি বিভিন্ন জটিলতার মধ্য পড়ে গেছেন।’ তার মতে, কেউ স্বেচ্ছায় আল্লাহর পথে আসতে না চাইলে তাকে জোর করে ধর্ম মানানো যায় না। তবে আল্লাহর সন্তুষ্টির পথে চলার সিদ্ধান্ত নেওয়ার পর সেই অঙ্গীকার থেকে সরে আসার বিষয়ে কোরআন ও হাদিসে সতর্কবার্তা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনন্ত জলিলকে সবকিছু পেছনে ফেলে মহান রবের কাছে ফিরে আসার অনুরোধ জানিয়ে রাসেল মিয়া লেখেন, ‘আপনার কাছে অনুরোধ রইলো-সবকিছুকে পেছনে ফেলে আপনি আবার মহান রবের দিকে পুরোপুরি ফিরে আসুন।’

নিজের মন্তব্যে পবিত্র কোরআনের একটি আয়াতের কথাও উল্লেখ করেন রাসেল মিয়া। তিনি লেখেন, ‘হে আমার বান্দাগণ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেয়ো না।’একই সঙ্গে মানুষের সমালোচনা কিংবা লোকলজ্জার কথা না ভেবে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।

রাসেল মিয়ার ভাষায়, ‘যে মহান রবের কাছে পুরো দুনিয়ার চেয়ে একটি বিনম্র সেজদা অনেক দামি, সেই রবের কাছেই সকল সমাধান।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার