Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সরকারি চাকরিতে ৫ লাখ ২১৯২২ শূন্যপদ, নিয়োগের পরিকল্পনা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

সরকারি চাকরিতে ৫ লাখ ২১৯২২ শূন্যপদ, নিয়োগের পরিকল্পনা

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে ৫ লাখ ২১৯২২ শূন্যপদ, নিয়োগের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী

দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরসহ সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এসব তথ্য জানান। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।

নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের লিখিত প্রশ্নের জবাবে তিনি সরকারি দপ্তরের শূন্যপদের তথ্য তুলে ধরেন।

সর্বশেষ ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, বিপুলসংখ্যক এসব পদ পূরণে বর্তমান সরকার ইতিমধ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্যপদের বিপরীতে নিয়োগের জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নে সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রশ্নপত্র মুদ্রণে ব্যবহার করা হচ্ছে পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেস। পাশাপাশি প্রশ্ন সংরক্ষণের ভল্টরুমে প্রবেশে চালু করা হয়েছে ফেসলক প্রযুক্তি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার