Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২, সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম

শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২, সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব

বিজ্ঞাপন

দেশের পোশাক খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে নিম্নতম মজুরি বোর্ডে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। তবে মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে এখনো লিখিত প্রস্তাব দেয়া হয়নি। এ বিষয়ে লিখিত প্রস্তাব দিতে তাদের ৪ কর্মদিবস সময় দেয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের দ্বিতীয় সভা শেষে ব্রিফিংকালে এসব তথ্য জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

লিখিত প্রস্তাবে শ্রমিকপক্ষ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি শিক্ষানবিশদের ক্ষেত্রে মজুরি ৩০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া গ্রেড অনুযায়ী সর্বোচ্চ বেতন ৪৮ হাজার টাকা করার প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ।

আজকের বৈঠকে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের মজুরি হারের লিখিত প্রস্তাব দেয়ার জন্য নির্ধারিত ছিল। শ্রমিকপক্ষের প্রতিনিধিরা লিখিত প্রস্তাব জমা দিয়েছে, আমরা সেটি গ্রহণ করেছি। তবে মালিকপক্ষ কিছু সমস্যার কথা উল্লেখ করে ৭ কার্যদিবসের সময় চেয়েছিল। পরবর্তীতে এটি আলোচনা সাপেক্ষে মালিকপক্ষের প্রতিনিধিদের মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেয়ার জন্য ৪ কার্যদিবস সময় দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা লিখিত প্রস্তাব না দিলে বোর্ড পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের কাজে এগিয়ে যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার