Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা সেই কারাগার পরিদর্শন করলেন ড. ইউনূস

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ এএম

নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা সেই কারাগার পরিদর্শন করলেন ড. ইউনূস

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে দীর্ঘদিন বন্দি রাখা ঐতিহাসিক রবেন আইল্যান্ড কারাগার পরিদর্শন করেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৬ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত ঐতিহাসিক এ দ্বীপ পরিদর্শন করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এ পরিদর্শনের আয়োজন করা হয় বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

রবেন আইল্যান্ড দক্ষিণ আফ্রিকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিবিজড়িত স্থান। বর্ণবাদী শাসনামলে রাজনৈতিক বন্দিদের এখানে আটক রাখা হতো। নেলসন ম্যান্ডেলা তার জীবনের ১৮ বছর এ দ্বীপের কারাগারে কাটিয়েছেন। বর্তমানে এটি বর্ণবাদবিরোধী সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসের স্মারক হিসেবে পরিচিত।

ড. ইউনূসের এ পরিদর্শন দক্ষিণ আফ্রিকার ইতিহাস, স্বাধীনতাসংগ্রাম এবং মানবাধিকারের জন্য আত্মত্যাগের স্মৃতির সঙ্গে তার সফরকে যুক্ত করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার