Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২ এএম

বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ

বিজ্ঞাপন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হননি।

বিমানবন্দর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উড়ালসেতু থেকে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরপরই তারা সেখান থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, কে বা কারা উড়াল সেতু থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার