Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

স্ত্রীসহ পরিবারের সদস্যদের পর্নো ভিডিও তৈরি করে বিক্রি, অতঃপর...

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

স্ত্রীসহ পরিবারের সদস্যদের পর্নো ভিডিও তৈরি করে বিক্রি, অতঃপর...

বিজ্ঞাপন

নরসিংদীর ঘোড়াশালে স্ত্রীসহ পরিবারের সদস্যদের দিয়ে পর্নো ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নো সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক গিয়াস উদ্দিন (৪০) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ঘোনাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকার ইসলাম সিএনজি সংলগ্ন একটি বাসা ভাড়া নিয়ে নিজের স্ত্রী, মেয়ে, শ্যালী এবং ভাগ্নির নগ্ন ভিডিও তৈরি করতেন। পরবর্তীতে এসব অশ্লীল ভিডিও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন তিনি। তার বিরুদ্ধে ব্যাংক অ্যাকাউন্টেও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায় গোয়েন্দারা। 

আরও পড়ুন
প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি ওই পরিবারটি মাধবদীর ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় চলে যাওয়ার পরিকল্পনা করে। পরে তারা পাইকসা এলাকার মঞ্জুর মোর্শেদ লিটন নামের এক ব্যক্তির নবনির্মিত ভবনে বাসা বদল করেন।

গোপন সূত্রে এই তথ্য পাওয়ার পর এনএসআইয়ের একটি দল তাদের মালামাল বহনকারী গাড়িটির ওপর নজরদারি শুরু করেন। পরবর্তীতে পলাশ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চক্রের মূল হোতা গিয়াস উদ্দিনকে আটক করে।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ওই বাসা থেকে পর্নোগ্রাফি-সংক্রান্ত নানা আলামত পাওয়া গেছে। অন্যান্য কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার