বিজ্ঞাপন
কক্সবাজারে ভাড়াবাসা থেকে ‘স্পা’ কর্মীর মরদেহ উদ্ধার
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম
বিজ্ঞাপন
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভাড়াবাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় তারকামানের হোটেল সি পার্লের স্পা কর্মী ছিলেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর মো. শফির বিল এলাকার একটি ভাড়াবাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমি আক্তার মীম ঢাকার উত্তর সিটি করপোরেশনের ফায়দাবাদ কাঠালতলা গ্রামের বাসিন্দা কামাল হোসেনের মেয়ে। তিনি প্রায় ৫ মাস ধরে ওই এলাকার একটি ভাড়াবাসায় বসবাস করছিলেন। ওই বাসায় তার মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রিমন ঘোষ বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।