বিজ্ঞাপন
শেনজেন ভিসার আবেদন বন্ধ করল ঢাকার সুইডিশ দূতাবাস
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম
বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করেছে ঢাকার সুইডিশ দূতাবাস। এখন থেকে শেনজেন ভিসাসংক্রান্ত আবেদন, আমন্ত্রণপত্র, আপিলসহ বিভিন্ন বিষয়ে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে আবেদনকারী ও স্পন্সরদের।
সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস এখন আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছে না। ফলে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল, নির্দিষ্ট কোনো আবেদন সংক্রান্ত বিষয় কিংবা এ সম্পর্কিত অন্যান্য প্রশ্নের জন্য সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।
এতে আরও বলা হয়, শেনজেন ভিসা বিষয়ে কোনো ধরনের নির্দেশনা, তথ্য বা সহায়তা দেওয়ার অনুমোদন এখন আর দূতাবাসের নেই।
তাই আবেদনকারী ও স্পন্সরদের এ সংক্রান্ত সব প্রশ্ন ও যোগাযোগের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির দ্বারস্থ হওয়ার অনুরোধ জানানো হয়েছে।