বিজ্ঞাপন
ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম
বিজ্ঞাপন
রায় নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৪ নভেম্বর তাকে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন এবি পার্টির এই নেতা। ওই সময় তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে বস্তা বস্তা টাকা লেনদেনে ভরে গেছে।’
বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে এটিকে আদালত অবমাননার অভিযোগ হিসেবে গ্রহণ করেন। একই সঙ্গে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ৪ নভেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।