Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ এএম

কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

বিজ্ঞাপন

রাজধানীর কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মশাল মিছিল হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে দারুস সালাম এলাকা থেকে শুরু হয়। পরে শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলে দেখা যায়, প্রায় অর্ধশত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছে। মিছিলটি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে করা হয়।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক জানান, সন্ধ্যার দিকে দারুস সালাম থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মশাল মিছিল শুরু হয় এবং সেটি শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার