Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

শুধু ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পিএম

শুধু ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

বিজ্ঞাপন

এবারের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ভয়াবহ ফল বিপর্যয় ঘটেছে। প্রায় ৬ লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তার মধ্যে ৩ লাখ ৮২ হাজার ২১ জন ফেল করেছে দুটি সাবজেক্টে। সেগুলো হচ্ছে ইংরেজি ও আইসিটি।  

ফল বিশ্লেষণে দেখা যায়, এবার ইংরেজি বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ফেল করেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন।

আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এতে দেখা গেছে পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। কৃতকার্য হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। 

পাশ করেছে মাত্র ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী। গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার এটি। ২০০৪ সালে ৪৭ শতাংশ শিক্ষার্থী পাশ করেছিল।

আরও পড়ুন
এবার ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করেনি। গত বছরের চেয়ে এবার কোনো শিক্ষার্থী পাশ করেননি, এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১। গতবার শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২। ‎

গতবার পাশের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এই হিসাবে এবার পাশ কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। ‎

ফেল করা পরীক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, যে শিক্ষার্থী যে কয়টি বিষয়ে ফেল করেছে, তাদের ফেল করা বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার