Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, সবচেয়ে কম কারিগরিতে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫১ পিএম

জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, সবচেয়ে কম কারিগরিতে

বিজ্ঞাপন

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় সব শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। অন্যদিকে, সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা।

শনিবার (৩১ অক্টোবর) সকালে দেশের ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার সারা দেশে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ১৬ হাজার ৭১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

অন্যদিকে, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় সবচেয়ে পিছিয়ে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। এ বোর্ডের মাত্র ৮৮৬ জন শিক্ষার্থী সর্বোচ্চ এই ফল অর্জন করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ এবার ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছেন।

সামগ্রিক ফলাফলে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ হলেও বোর্ডভিত্তিক জিপিএ-৫ প্রাপ্তির পরিসংখ্যানে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছেন। বিপরীতে সর্বনিম্ন সংখ্যক জিপিএ-৫ এসেছে কারিগরি শিক্ষা বোর্ড থেকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার