বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
চলতি বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
আগের বছরের চেয়ে এবার জিপিএ-৫ কমেছে ২৯ হাজার ১৩ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন।
এবার ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৭১৪ জন, চট্টগ্রাম বোর্ডে দুই হাজার ৯২৯ জন, যশোর বোর্ডে তিন হাজার ২২৮ জন, কুমিল্লা বোর্ডে এক হাজার ৩১৩ জন, ময়মনসিংহ বোর্ডে দুই হাজার ১৩৭ জন, রাজশাহী বোর্ডে চার হাজার ৫২০ জন, দিনাজপুর বোর্ডে দুই হাজার ৯৫৩ জন, বরিশাল বোর্ডে ৯৫০ জন, সিলেট বোর্ডে এক হাজার ২০৪ জন এবং মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২৫০ শিক্ষার্থী।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।
গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে তা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।