বিজ্ঞাপন
ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে রেজিস্ট্রেশন ফি নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ এএম
বিজ্ঞাপন
ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে অংশ নিতে বর্তমান শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকে এ পরিমাণ অর্থ নেওয়া অযৌক্তিক।
আগামী ২০ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রকাশিত নোটিশে আরও বলা হয়েছে অনুষ্ঠানটি সফল ও নিরাপদ করতে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র ও কর্মচারীদের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।
অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষক, বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বর্তমান শিক্ষার্থীদের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
এই ফি নিয়েই আপত্তি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ঢাকা কলেজের র্তমান শিক্ষার্থীদের কাছে প্রতিষ্ঠা বার্ষিকীর মতো একটি আবেগ ও মিলনের উৎসবে অংশগ্রহণের জন্য এ ধরনের ফি আদায় করা সম্পূর্ণ অযৌক্তিক। নিজেদের কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিতে কেন শিক্ষার্থীদের এত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে-এই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করছেন তারা।
শিক্ষার্থীদের দাবি, বর্তমান শিক্ষার্থীদের জন্য ধার্যকৃত ৫০০ টাকার রেজিস্ট্রেশন ফি অবিলম্বে বাতিল করতে হবে এবং শিক্ষার্থীদের আবেগ ও অধিকারের প্রতি সম্মান জানিয়ে সংশোধিত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
উল্লেখ্য, বিজ্ঞপ্তি অনুসারে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলার কথা রয়েছে।