বিজ্ঞাপন
এইচএসসির ফল কখন, কীভাবে জানবেন? জানাল শিক্ষা বোর্ড
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০২:১০ এএম
বিজ্ঞাপন
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে শনিবার (৩১ অক্টোবর)। এদিন বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
ফল প্রকাশের পর মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েই ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এ জন্য নির্দিষ্ট নিয়মে ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে। সম্প্রতি ফল জানার পদ্ধতি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস পাঠিয়ে ফল সংগ্রহ করা যাবে। এ ক্ষেত্রে প্রথমে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, পরীক্ষার্থীর রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে পারবে।
প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ফলাফল সংগ্রহ করতে পারবেন।
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরাসরি ফলাফল জানা যাবে।
এদিকে, প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনর্নিরীক্ষণের আবেদনপ্রক্রিয়া ও এ-সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফলে ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী তার প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তুষ্ট হলে নির্ধারিত সময়ের মধ্যে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন।