Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:০৪ এএম

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার পর ওয়ার্ডে থাকা শিশু রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৭টা ১৫ মিনিটের দিকে হাসপাতালের সাততলা ভবনের পঞ্চম তলার ৫ নম্বর শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় রোগীরা নিরাপদে ওয়ার্ড থেকে নিচে নেমে আসেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, খবর পেয়ে দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, শিশু ওয়ার্ডের একটি বৈদ্যুতিক টিউব লাইটে আগুন জ্বলছে।তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় আগুন নির্বাপণ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে টিউব লাইটে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন টিউব লাইটের মধ্যেই সীমাবদ্ধ ছিল। হাসপাতালের অন্য কোথাও আগুন ছড়িয়ে পড়েনি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাসপাতালটি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার