Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

শনিবার ৭ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৬ পিএম

শনিবার ৭ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

বিজ্ঞাপন

জরুরি সংস্কারকাজ এবং গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচার আংশিক এলাকা, পাহাড়িকা ও বড়বাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া লাক্কাতুরা স্টেডিয়াম ফিডারের আওতাধীন লাক্কাতুরা বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, বাদামবাগিচা, খাসদবীর প্রাথমিক স্কুল গলি, রূপসা আবাসিক এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, সাহেবের বাজার ও সালুটিকর ঘাটসহ আশপাশের এলাকায় একই সময়ে বিদ্যুৎ থাকবে না।

অন্যদিকে, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি আইজিডি ওভারহেড ফিডারের আওতাধীন আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলাবাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, হাউজিং এস্টেট ও ফরিদাবাদ আবাসিক এলাকাসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার