বিজ্ঞাপন
রাত আড়াই টায় বাসায় ঢুকেছিলেন দীপ, চাঞ্চল্যকর তথ্য দিলেন দারোয়ান
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৫ পিএম
বিজ্ঞাপন
তাহসিফের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার 'জুনিয়র বন্ধু' দীপকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেফাজতে নিয়েছে। তাহসিফ নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধারের ঘটনার তদন্তে দারোয়ানের কাছ থেকে এই চাঞ্চল্যকর তথ্য মিলেছে।
দারোয়ানের তথ্য মতে, ঘটনার দিন রাতে তাহসিফ নামের ওই তরুণ তার বন্ধু দীপের সাথেই বাসা থেকে বের হয়েছিলেন। পরবর্তীতে রাত আড়াই টায় দীপ একা বাসায় ফেরেন, কিন্তু তাহসিফ তার সাথে ছিলেন না।
দারোয়ানের ভাষ্যমতে, দীপ বাসায় ফেরার পর তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। তিনি চোখাচোখি করে কথা বলছিলেন না এবং মিটমিট করে হাসছিলেন, যা রহস্যের জন্ম দেয়।
এই তথ্যের ভিত্তিতে ও তাহসিফের পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ ওঠার পর পিবিআই (পিবিআই) দীপকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেয়।
তদন্তকারী কর্মকর্তারা ঘটনার প্রকৃত কারণ এবং এটি কোনো পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা উদঘাটনে দীপকে জিজ্ঞাসাবাদ করছেন।
এর আগে, পিবিআইয়ের এক পুলিশ সুপার জানান, বুধবার বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে তাঁর মোটরসাইকেলটি পাওয়া যায়।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় এসেছিলেন তাহসিফ সাউরী।
তাহসিফ নিখোঁজ হওয়ার আগে বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে দীপকে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর।
পিবিআইয়ের এক পুলিশ সুপার জানান, দীপকে সঙ্গে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।
জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং তিনি পালিয়ে যান। তবে দীপের দেওয়া বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
পিবিআই প্রধান মোস্তফা কামাল বলেন, দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেসব তথ্য প্রকাশ করতে চান না তিনি।
অন্যদিকে, পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ জানান, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় নৌ পুলিশকে তদন্তে সহায়তা করছে পিবিআই।