Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

আইফোনেই মিললো বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয়

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৯ এএম

আইফোনেই মিললো বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয়

বিজ্ঞাপন

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে উদ্ধার হওয়া ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফের মরদেহের পরিচয় তার সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ তথ্য জানান গাজীপুরের টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন।

তিনি জানান, বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ৯৯৯-এর মাধ্যমে খবর আসে, রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদীতে একটি মরদেহ ভাসছে। খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির গাজীপুরের কর্মকর্তা ও ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন জানান, উদ্ধারের সময় মরদেহটির বয়স আনুমানিক ২৮ বছর বলে ধারণা করা হয়। তার পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা।

হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। তিনি আরো জানান, মরদেহের সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।

তার মুখে ছিল হালকা দাড়ি। নিহত তাহসিফের বাবার নাম কে এম এনায়েতুর রহমান এবং তার ঠিকানা উত্তরা ১৮ নম্বর সেক্টর, রোড ১৪/বি বলেও জানিয়েছে নৌ পুলিশ। 

মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার