Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন : তিন কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন : তিন কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রাথমিকভাবে তিন কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। ঘোষিত তিন কেন্দ্রের ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন মোট ৯৭৮ ভোট।

অপরদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন এই তিন কেন্দ্রে পেয়েছেন ৩,৮৬৩ ভোট। ফলে প্রাথমিক ফলে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী।

নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের মোট কেন্দ্র সংখ্যা ১৮৫টি। এর মধ্যে এখন পর্যন্ত ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে এবং কোনো কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার