Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

বিজ্ঞাপন

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী শনিবার (৭ নভেম্বর) পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরদিন রোববার (৮ নভেম্বর) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটি থাকায় শুক্র, শনি ও রোববার টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এই ছুটির আওতায় থাকবে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তবে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির তথ্য না থাকায় মাদরাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার