বিজ্ঞাপন
শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ভিডিও ধারণ করা সেই পাইলটের মরদেহ উদ্ধার
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ এএম
বিজ্ঞাপন
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
নৌ পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল রাকিব মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে টঙ্গীর বন্দর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশের একটি দল।
তিনি জানান, তাওসিফ সৌরির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। তার মোবাইল ফোন ও হাতঘড়িও পাওয়ার পর তার পরিচয় পাওয়া যায়।
তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
জানা গেছে, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সৌরি।
তাহসিফ সাউরি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা ছিলেন। ৫ আগস্ট গণভবনের পেছন থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ভিডিওটি ধারণ করেছিলেন সামরিক পাইলট তাহসিফ সৌরি। ৫ আগস্টের পর তিনি বিমানবাহিনী থেকে স্বেচ্ছায় চাকরি ছাড়েন।