Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মাসুদকে তালাক দিলেন পূর্ণিমা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম

মাসুদকে তালাক দিলেন পূর্ণিমা

বিজ্ঞাপন

নওগাঁর মাসুদ রানা স্ত্রীকে সঙ্গে রেখেই নিজের শ্যালিকাকে বিয়ে করে দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। রানাকে তালাক দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ফেসবুকে তালাকনামার ছবি প্রকাশ করে বিষয়টি জানান মাসুদ নিজেই। ফেসবুক লাইভে এসে নিজেদের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চান তিনি।

মাসুদ বলেন, ইসলামি শরিয়াহ অনুযায়ী একই সময়ে দুই বোনকে বিয়ে করা বৈধ নয়, বিষয়টি তাদের জানা ছিল না। না বুঝেই তারা এ ভুল করেছেন বলে দাবি করেন তিনি। পূর্ণিমার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানিয়ে মাসুদ বলেন, এই ভুলের কারণে আমাদের বিভিন্নভাবে অপমানিত ও লাঞ্ছিত হতে হয়েছে। যে ভুলটি হয়েছিল, আমরা তা সংশোধন করেছি।

মাসুন জানান, বর্তমানে তার প্রথম স্ত্রী মৌসুমীই তার একমাত্র স্ত্রী। এ ঘটনার পর যেন তাদের আর লাঞ্ছনার শিকার হতে না হয়। এ জন্য তিনি নেটিজেনদের বিষয়টি নিয়ে নতুন করে পোস্ট না করার অনুরোধ জানান। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুই পরিবারের সদস্যসহ সবার কাছে ক্ষমা চান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার