Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা ফরিদগঞ্জ প্রেসক্লাবের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা ফরিদগঞ্জ প্রেসক্লাবের

বিজ্ঞাপন

চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, হুমকি-ধামকি, মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফরিদগঞ্জে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভা-সমাবেশের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জরুরি প্রতিবাদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকরা অনির্দিষ্টকালের জন্য বিএনপির নিউজ বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আবু হেনা মোস্তফা কামাল বলেন, আমাদের সাংবাদিক ভাইদের ওপর অব্যাহত হামলা, মারধর, লাঞ্ছিত করা ও হুমকি-ধামকির প্রতিবাদে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সকল প্রকার সভা–সমাবেশের সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হলো। এ সিদ্ধান্ত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) থেকে পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

জানা যায়, সম্প্রতি দৈনিক ইত্তেফাক পত্রিকার ফরিদগঞ্জ সংবাদদাতা সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনকে ফরিদগঞ্জ বাজারে সকালবেলা প্রকাশ্যে মারধর ও লঞ্ছিত করা হয়। সেদিন জরুরি সভা আহ্বান করা হয়। সংবাদ শুনে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ সরাসরি সভায় উপস্থিত হন। তার অনুরোধে সমঝোতার প্রস্তাব মেনে নেওয়া হয়।

গতকাল মঙ্গলবার রাত আনুমানিক আটটায় ফের সাংবাদিক মো. মহিউদ্দিনের খোঁজ করা হয়। সেখানে উপস্থিত সাংবাদিক শিমুল হাসানকে মারতে উদ্যত হয় ও তেড়ে আসে। উপস্থিত অন্যরা শিমুলকে নিরাপদ স্থানে নিয়ে যায়। তারা ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্য করে হুমকি ধামকি দেয়।

এ ছাড়া, নিউজের তথ্য সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্র, উপজেলা পরিষদ এলাকায় টেন্ডারকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে অসদাচরণ, থানা এলাকায় সাংবাদিকদের হুমকি-ধামকি লাঞ্ছিতের ঘটনা ও কুপিয়ে খুন জখম করবে বলে হুমকি দেয়।

এদিকে, ফরিদগঞ্জে বিএনপির কমিটি নেই। কিন্তু, যারা নেতৃত্বে আছেন তাদের উদ্যোগ নিয়ে সাংবাদিকদের প্রতি দলীয় লোকজনের হুমকি-ধামকি বন্ধে আলাদা বা সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্ভুত পরিস্থিতির স্থায়ী সমাধান করতে পারলে প্রেসক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত পুনঃ বিবেচনার সুযোগ থাকবে বলে ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি সিদ্ধান্ত জানিয়েছেন।

সভায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন, নুরুল ইসলাম ফরহাদ, বর্তমান কমিটির সহ-সভাপতি মো. মহিউদ্দিন, দেলোয়ার হোসেন বেলাল, সহ-সাধারণ সম্পাদক আমিন খাঁন স্বপন, সাংগঠনিক সম্পাদক গাজী মমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক, প্রচার-ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রকাশনা-পাঠাগার সম্পাদক আমান উল্যাহ খাঁন ফারাবী, আইসিটি সম্পাদক ফাহাদ খাঁন, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন, কার্য-নির্বাহী সদস্য নারায়ন রবিদাস, এসএম ইকবাল, শিমুল হাসান, আনিসুর রহমান সুজন, সদস্য এমরান হোসেন লিটন, জাকির হোসেন সৈকত, মাসুম আলম তালুকদার,তাপস চক্রবর্তী, মামুন হোসাইন, আব্দুল কাদির, ফখরুল আলম পাঠান, কেএম নজরুল ইসলাম, শামীম হাসান, এফএ মানিক, সাখাওয়াত হোসেন মিন্টু, জসিম উদ্দিন বক্তব্য রাখেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার