বিজ্ঞাপন
ফেসবুকে নেটিজেনকে ‘আপত্তিকর’ জবাব, ভাইরাল এমপি মোবাশ্বেরের মন্তব্য
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পিএম
বিজ্ঞাপন
ফেসবুকে নিজের করা পোস্টে এক নেটিজেনের মন্তব্যের জবাবে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার বিরুদ্ধে। কক্সবাজার ভ্রমণের টিকিটপ্রাপ্তি নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেওয়া তার জবাবের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এতে তিনি নাঙ্গলকোট থেকে পর্যটন নগরী কক্সবাজারে সরাসরি ভ্রমণের সুযোগ তৈরির কথা জানান।
পোস্টে মোবাশ্বের আলম ভূঁইয়া লেখেন, ‘আমার সামান্য প্রয়াস, এখন থেকে আমার জনগণ নাঙ্গলকোট থেকে পর্যটন নগরী কক্সবাজার সরাসরি ভ্রমণ করতে সক্ষম হবেন। এভাবে যত নাগরিক সুযোগ-সুবিধা প্রয়োজন, আমি ক্রমান্বয়ে চেষ্টা করে যাব। আপনারা আমার পাশে থেকে আমাকে আপনাদের অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবেন। আমি সুশাসন নিশ্চিত করব ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, মঙ্গলবার প্রথমবারের মতো ৯৬৫ জন যাত্রী নিয়ে ঢাকা-কক্সবাজার রুটে সম্প্রসারিত মহানগর এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে। এদিন সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছালে স্টেশন কর্তৃপক্ষ যাত্রীদের স্বাগত জানান। পরে ৮২৪ জন যাত্রী নিয়ে সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
এদিকে ওই পোস্টের মন্তব্যের ঘরে এক নেটিজেন লেখেন, ‘ধন্যবাদ আপনাকে। আশা করব টিকিট প্রাপ্তির বিষয়টাও দেখবেন।’
এর জবাবে মোবাশ্বের আলম লেখেন, ‘আমার বউ তো বুড়া নিবেন কিনা জানিনা? আমার একটা মাইয়া আছে সেটা দিয়ে দিতে পারি। আসলে আপনারা চাচ্ছেন টা কি? কি করলে আপনাদের মন পার?’
সংসদ সদস্যের এই মন্তব্যে স্ত্রী ও মেয়েকে জড়িয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।