Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

কাল থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চালুর ঘোষণা সৌদিয়ার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ এএম

কাল থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চালুর ঘোষণা সৌদিয়ার

বিজ্ঞাপন

পরিস্থিতি অনুকূলে থাকলে আগামীকাল বুধবার থেকে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর থেকে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে সৌদিয়া এয়ারলাইনস।

এয়ারলাইনসটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরী।

তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে রিয়াদ বিমানবন্দরে সৌদিয়ার ফ্লাইট পরিচালনা পুনরায় শুরুর আশা করা হচ্ছে। তবে কার্যক্রম শুরুর বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোয় কার্যক্রম সীমিত থাকায় সম্প্রতি বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে সরাসরি ও ট্রানজিট ফ্লাইটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার