Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

এইচএসসির ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পিএম

এইচএসসির ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ

বিজ্ঞাপন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। ফল প্রকাশের বিষয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিস্তারিত তথ্য জানাবে শিক্ষা বোর্ড। এ নিয়ে আজ মঙ্গলবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এইচএসসির ফল প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি নিয়ে জটিলতা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ অক্টোবর (শনিবার) ফল প্রকাশিত হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক কর্মকর্তা বলেন, ২৯ অক্টোবর ফল প্রকাশ হচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ অক্টোবর রাতে দেশে ফিরবেন। এরপর তার সম্মতি নিয়ে ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের অনুষ্ঠান রাজধানী সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হবে বলে জানায় ওই সূত্রটি।

এর আগে ২৬ অক্টোবর (সোমবার) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে আসে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফল প্রকাশের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করতে না পারায় বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানায় মন্ত্রণালয় ও বোর্ড সংশ্লিষ্ট সূত্র। 

তথ্যমতে, গত শনিবার (২৪ অক্টোবর) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানোর কথা ছিল। তবে সেই সিদ্ধান্ত বদলে গেল।

প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার