বিজ্ঞাপন
এবার মাকে নিয়ে বাবার বিরুদ্ধে তাশরীফের গুরুতর অভিযোগ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৪ পিএম
বিজ্ঞাপন
অসুস্থ বাবার ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগ ঘিরে আলোচনায় থাকা বক্তা জুবায়ের আহমাদ তাশরীফের পক্ষ নিয়ে এবার মুখ খুলেছেন তার মা।
ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, তাশরীফ নিয়মিত বাবাকে অর্থ সহায়তা দিতেন। একই সঙ্গে তাশরীফের বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহর বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগও তুলেছেন তিনি।
তার দাবি, ছেলের উন্নতি মেনে নিতে পারছেন না বলেই এমন অভিযোগ করছেন বাবা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় তাশরীফের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তার মা। ভিডিওতে তিনি জানান, তাশরীফ বাবার ভরণ-পোষণ করেন না কিংবা তার খোঁজখবর রাখেন না- এমন অভিযোগের কোনো ভিত্তি নেই।
তাশরীফের মা বলেন, ‘তাশরীফের নামে যেসব অভিযোগ হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।’
তিনি আরও বলেন, ‘তাশরীফ তার বাবাকে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা দেয়। কিন্তু সম্প্রতি কোনো এক কারণে সেটা দিচ্ছে না, তাই তার বাবা তার নামে এমন মিথ্যা অভিযোগ করেছেন। মূলত তিনি চান না তার ছেলে এত উপরে ওঠুক আর তিনি নিচে থাকেন।’
ভিডিওতে তাশরীফের মায়ের অভিযোগ, তার বাবা অন্য মানুষের কথা শুনে চলেন। এ ছাড়া মাওলানা মো. হেদায়েতুল্লাহর বিরুদ্ধে ১৭-১৮টি বিয়ে করার দাবিও করেন তিনি।
বিস্তারিত আসছে...