বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি রাখার আলোচনা-সমালোচনার মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) আরও ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বদলি আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
এনসিটিবির সহযোগী অধ্যাপক (পদার্থ বিজ্ঞান) ড. মোহাম্মদ কামরুল হক ভূঞাকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, সহযোগী অধ্যাপক (বিশেষজ্ঞ-গণিত) মোহাম্মদ হুমায়ন কবীর শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ, সহযোগী অধ্যাপক (বিশেষজ্ঞ-শিক্ষা) মো. আহসানুল আরেফিন চৌধুরী যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সহযোগী অধ্যাপক (ইসলামিক আদর্শ) ড. মো. আবু হানিফকে রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বদলি করা হয়েছে।
অধ্যাপক (ইতিহাস) রেজাউল করিমকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, সহযোগী অধ্যাপক (প্রাণিবিদ্যা) ও গবেষণা কর্মকর্তা মো. মনির হোসেন মজুমদারকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ, সহকারী অধ্যাপক (সমাজকল্যাণ/সমাজকর্ম) মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, সহযোগী অধ্যাপক (ইংরেজি) ও বিশেষজ্ঞ আফসানা আইয়ুবকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ এবং সহকারী অধ্যাপক এস এম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে বদলি করা হয়েছে।
তাদের ২৯ অক্টোবরের মধ্যে কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। অন্যথায় ওইদিন থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন।